কিশোরগঞ্জ
সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের আগুন
আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর খবর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।’
এসকে রাসেল/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র নারী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ
- ২ ভিসা-টিকিট থাকলেও বোর্ডিং পাস মিলছে না যুক্তরাজ্যগামী যাত্রীদের
- ৩ দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি
- ৪ জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার
- ৫ জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন