কলারোয়ায় ছয়টি সোনার বারসহ আটক ১
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ছয় পিস সোনার বারসহ চোরাকারবারী আফতাবুজ্জামানকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবির কাকডাঙ্গা বিওপির কমান্ডার বেল্লাল হোসেন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে কেড়াগাছি ইউনিয়নের চারাবটতলা গ্রামের আবুল মন্ডলের ছেলে চোরাকারবারী আফতাবুজ্জামানকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে ছয় পিস সোনার বার উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০