নারায়ণগঞ্জে চোর অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে চোর অপবাদ দিয়ে পারভেজ (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে বন্দরের সোনাচড়া এলাকার মেসবাহ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে ও বন্দরের ঢাকেশ্বরী এলাকায় বুলবুল মিশার বাসার ভাড়াটিয়া।
নিহতের স্ত্রী খাদিজা বেগম বলেন, ‘পারভেজ চোর না, সে নির্মাণ শ্রমিক। রাতে তাকে ধরে এনে বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। আমি এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
মোবাশ্বির শ্রাবণ/এফএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি