খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল
ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আসর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা এ দোয়ার আয়োজন করে।
দোয়ার আগে দেওয়া বক্তব্যে ছাত্রশিবিরের গলাচিপা উপজেলা সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা অনন্য। ফ্যাসিবাদী সরকারের নানা নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ়চিত্তে জনগণের অধিকার আদায়ে লড়ে গেছেন। তার আপসহীন নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’
তিনি আরও বলেন, ‘অসুস্থতার কারণে তিনি (খালেদা জিয়া) বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তার দ্রুত রোগমুক্তির আশায় আমরা এই দোয়ার আয়োজন করেছি।’
দোয়া মাহফিলে উপজেলা শিবিরের বায়তুলমাল সম্পাদক মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ২ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৩ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৪ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৫ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা