প্রথমবারের মতো নিজের জন্য ভোট চাইলেন মিন্টু
ফেনীর দাগনভূঞায় নির্বাচনি প্রচারণায় আবদুল আউয়াল মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে আবদুল আউয়াল মিন্টুর ফেনীর দাগনভূঞায় আগমন উপলক্ষে শোডাউন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্যসচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ।
এর আগে, দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আউয়াল মিন্টুকে স্বাগত জানান।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ