মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিন শতাধিক কর্মী-সমর্থক
মেহেরপুরে বিএনপির তিন শতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়ন কর্মী সম্মেলনে বিএনপি থেকে আসা কর্মী ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা। প্রধান মেহমান ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন।
জামায়াতে যোগ দেওয়া আতিয়ার রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা আমার ভালো লেগেছে। দেশ ও ন্যায়-নীতির পক্ষে সংগঠনটির অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি এই দলে যোগ দিয়েছি।’
নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে উপজেলা আমির রবিউল ইসলাম বলেন, ‘সৎ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামের বিকল্প নেই। মানুষ এখন পরিবর্তন চায়। তাই দলে দলে জামায়াতে ইসলামে যোগ দিচ্ছে।’
আসিফ ইকবাল/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গৃহকর্ত্রীকে ‘মা’ ডাকতো শিশু মোহনা, তবুও চলতো অকথ্য নির্যাতন
- ২ নতুন বাংলাদেশে তারুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মঞ্জু
- ৩ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ
- ৪ তিন দফা জানাজা শেষে জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন
- ৫ পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়, পোস্ট মাস্টার বলছেন ভিত্তিহীন