শ্রীনগরে মাটি খুঁড়তেই মিলল ৪ গ্রেনেড, ১১৭ গুলি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে কেওয়টখিরা এলাকায় মাটির নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৭টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও চারটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার শ্রমিকেরা মসজিদের নির্মাণ করা কাজ করার সময় মাটি খুঁড়লে এ গুলি ও গ্রেনেড বের হয়ে আসে।
স্থানীয় লোকজন বলেন, সকালে মাটি খোঁড়ার একপর্যায়ে প্রায় ছয় ফুট গভীর মাটির নিচে একটি মাটির কলস পাওয়া যায়। সেই কলসের ভেতর থেকে এই অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলি ও গ্রেনেড শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামছুজ্জামান জানান, গুলি ও গ্রেনেডগুলো অনেক পুরোনো। এসবের এখন আর কার্যকারিতা নেই। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এই সব গ্রেনেড ও গুলি লুকিয়ে রেখেছিল।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা