এনসিপির রংপুর মহানগরের আহ্বায়ক চঞ্চল, সদস্য সচিব মালেক
আবু হাসান চঞ্চল ও আব্দুল মালেক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আবু হাসান চঞ্চলকে আহ্বায়ক ও আব্দুল মালেককে সদস্য সচিব করা হয়।
এছাড়া আরও ৫২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শান্তি কাদেরী এবং যুগ্ম আহ্বায়ক ১২ জন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন এবং যুগ্ম সদস্য সচিব ৯ জন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরসহ চারজন এবং সদস্য হিসেবে ২২ জনকে মনোনীত করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
জিতু কবীর/এনএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬