মানুষকে ভালবেসে রাজনীতি করতে চাই : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, মানুষকে ভালবেসে রাজনীতি করতে চাই। যারা সমাজের ও দেশের উন্নয়ন করে মাদকের বিরুদ্ধে কাজ করে তাদের নিয়ে রাজনীতি করতে চাই।
শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, আওয়ামী লীগে সব ভাল লোক আছে এমন কোন কথা নেই। আবার বিএনপিতে যে সব খারাপ লোক আছে এমন কোন কথা নেই। যে দুর্নীতি করে না, চাঁদাবাজী করে না তাকে নিয়ে কাজ করতে চাই। ফতুল্লায় শত শত কোটি টাকার কাজ করেছি। কিন্তু আমার প্রিয় এলাকা সিদ্ধিরগঞ্জে কোন কাজ করতে পারছি না। কেননা এ এলাকা সিটি কর্পোরেশনের এলাকা। সিটি কর্পোরেশন চারগুণ ট্যাক্স বাড়িয়েছে। কিন্তু সে পরিমাণে কোন কাজ করেনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপাস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানার অফির্সা ইনচার্জ মু. সরাফত উল্ল্যাহ, সহ-সভাপতি বাবুল আক্তার মোল্লা, প্রচার সম্পাদক তাজিম বাবু, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, নাজমুল হক খোকা, যুবলীগ নেতা তোফায়েল হোসেন, মো. সুমন কাজী, মো. ওমর ফারুক, মানিক মাস্টার ও হুমায়ুন কবির প্রমুখ।
হোসেন চিশতী সিপলু/এসকেডি