মাদারীপুর-২
মনোনয়ন বাতিলের দাবিতে দুই উপজেলায় বিএনপির বিক্ষোভ
মাদারীপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খাগদী ও রাজৈরের আমগ্রামে এই কর্মসূচি পালন করেন তারা।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই এই মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের কর্মী-সমর্থকরা মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
এদিকে একই দাবিতে বিকেলে রাজৈর উপজেলার আমগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা এতে অংশ নেন। এতে অংশ নেন উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ। দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
আয়শা সিদ্দিকা আকাশী/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান