সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী পথে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, তাহিরপুরের সীমান্ত এলাকার যাদুকাটা নদী দিয়ে ভারতীয় অবৈধ পণ্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে যাদুকাটা নদীর লাউড়েরগড় অংশে অভিযান চালায় ২৮ বিজিবি। দীর্ঘক্ষণ অভিযানের পর যাদুকাটা নদী পথে ২টি বারকী নৌকা দিয়ে ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি পাচার সময় জব্দ করে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সীমান্তের যাদুকাটা নদী পথে বারকী নৌকা দিয়ে ভারতীয় পেঁয়াজ ও চিনি পাচারের সময় জব্দ করা হয়। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
লিপসন আহমেদ/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি