সাতক্ষীরায় ২৮ লাখ টাকার মধু জব্দ
সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৯৫ হাজার ৫শ টাকা মূল্যের বাংলাদেশি মধু জব্দ করেছে বিজিবি। ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী সোমবার বিকেল ৪টায় এ তথ্য জানিয়েছেন।
হাবিলদার আবুল বাশারের নেতৃত্বে একটি টহল দল ডোমরা রাশেদা স্কুলের সামনে থেকে এ মধু জব্দ করে। তবে এ সময় কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। ধারণা করা হচ্ছে মধুগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।
৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হাবিবুল্লাহ আল বাকী জানান, জব্দকৃত মধুর ওজন ৫ হাজার ৫৯৩ কেজি। জব্দকৃত মধু সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীর পাম্পগুলোতে বিক্রি বন্ধ, বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি
- ২ দিঘির প্রবেশমুখে অবৈধ কাউন্টার, ১০০ টাকা করে গুনতে হচ্ছে দর্শনার্থীদের
- ৩ নির্বাচনে অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির
- ৪ শর্ট সার্কিট থেকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, উপকরণসহ শ্রেণিকক্ষ পুড়ে ছাই
- ৫ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০