সেন্টমার্টিনে ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক
সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২টি ট্রলিং জালসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।
জব্দ জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জাহাঙ্গীর আলম/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ২ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৩ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা
- ৪ নেত্রকোনায় চোরাচালানের ৩ মামলার আসামি স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
- ৫ টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২