ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা : স্বামী পলাতক

প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৭ জুন ২০১৬

পারিবারিক কলহের জেরে গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (৩০)। তিনি ময়মনসিংহের কোতয়ালী থানার চররাঘবপুর গ্রামের আজাহার আলীর স্ত্রী। ঘটনার পর থেকে আজাহার আলী পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজাহার ও আমেনা বেগম দম্পতি শ্রীপুরের নগরহাওলা গ্রামের আতিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক বিষয় নিয়ে সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আজাহার দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী আমেনা বেগমের মৃত্যু হয়।

শ্রীপুর থানার এএসআই এরশাদ উদ্দিন জানান, রাত আটটার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
 
মো. আমিনুল ইসলাম/এসকেডি