হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের
ফেনী সদরে হেডফোন কানে দিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল নাহিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর শিবপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার দেবীপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনটি উত্তর শিবপুর এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, নিহত যুবক হেডফোন কানে রেললাইনে হাঁটছিল। পরে চট্টগ্রামগামী ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে রেললাইনের একপাশে ছিটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন