তারেক রহমানের প্রত্যাবর্তন
চাঁদপুর থেকে ঢাকায় যাবেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী, প্রস্তুত যানবাহন
ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। এ উপলক্ষে চাঁদপুর থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা থেকে শতাধিক লঞ্চ, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার প্রস্তুত রাখা হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। প্রত্যেকে নিজ নিজ নির্ধারিত স্থান থেকে লঞ্চ, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওয়ানা হবেন।’
শরীফুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী