জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায়: রেজা কিবরিয়া
হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘এবার সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় জনগণ। সবাই অধীর আগ্রহে আছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য। আমরা সারা দেশের আসন নিয়ে খুব আশাবাদী।’
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছে মনোনয়ন জমা দেন ড. রেজা কিবরিয়া।
তিনি বলেন, ‘জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে হবিগঞ্জ-১ আসনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমি মনে এবার দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশা পূরণ হবে। ইনশাআল্লাহ্ বিএনপি এবার সরকার গঠন করবে।’
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু