ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সাংবাদিককে পেটালো বন বিভাগের লোকজন

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৯ জুন ২০১৬

গাজীপুরে মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার ছবি তোলার সময় সাংবাদিকের উপর হামলা চালিয়ে মারধর করেছে বন বিভাগের লোকজন ও তাদের দালালরা।

বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক দালালকে আটক করেছে।

আটক আ. আজিজ (৪৫) উপজেলার গোয়ালবাথান এলাকার সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বন বিভাগের একটি চেকপোস্ট রয়েছে। ওই চেকপোস্টের নাম করে ঈদকে সামনে রেখে ট্রাক থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করতে ছিল বন বিভাগের কয়েকজন গার্ড।

এ সময় আলোকিত বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি সাগর আহমেদ মোটরসাইকেল নিয়ে চন্দ্র থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদাবাজির হচ্ছে দেখে ছবি তুলতে থাকেন। এ সময় ওই চেকপোস্টের গার্ড মো. রফিক, আবুল বাশার ও দালাল আব্দুল আজিজ সাগরকে ধরে তাদের ঘরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং তার ল্যাপটপ, ক্যামেরা ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সাংবাদিক পুলিশকে বিষয়টি জানালে বেলা সাড়ে ১১ টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে দালাল আব্দুল আজিজকে আটক করে। এ সময় বন বিভাগের গার্ড মো. রফিক, আবুল বাশার দৌড়ে পালিয়ে যায়।

জানতে চাইলে চন্দ্রা বিড কর্মকর্তা আকরাম হোসেন জানান, তিনি জরুরি কাজে গাজীপুর কোর্টে গিয়েছিলেন। এই সুযোগে গার্ডরা ট্রাক থেকে টাকা তুলতে পারেন। তবে তিনি হামলার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, এ ব্যাপারে সাংবাদিক সাগর আহমেদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

আরও পড়ুন