মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের লিয়াকত
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রার্থী হওয়ায় ফেনী-২ (সদর) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্যই ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়ন জমা দেননি। দলীয় নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত এলে আগামীতে জোটের প্রার্থীর পক্ষ হয়ে কাজ করবেন।’

এর আগে দুপুরের দিকে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের হাতে ফেনী-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ফেনীর অত্যন্ত জনপ্রিয় লিয়াকত আলী ভূঁইয়া দীর্ঘদিন কাজ করেছেন। আমাদের প্রতি সমর্থন জানিয়ে উনি এখানে মনোনয়নপত্র জমা দেননি। এতে জোটের আলোচনা ও জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারের অভিপ্রায়ে যে সমঝোতা, সেই জায়গা থেকে আমাকেই এ দায়িত্বটি দেওয়া হয়েছে। আমি মনে করি এটি একটি বড় সেক্রিফাইস।’
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন