ঝালকাঠি-১ আসন
লেবার পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল
প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর প্রয়োজনীয় স্বাক্ষর না থাকায় তা বৈধ হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি। তবে আইন অনুযায়ী প্রার্থী চাইলে নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ রয়েছে।
এদিকে যাচাই-বাছাই শেষে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে দাখিল হওয়া মোট ২৫টি মনোনয়নের মধ্যে ১৩টি বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৪ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
মো. আমিন হোসেন/এনএইচআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু