ফ্রিজে বাসি খাবার রাখায় দুই হোটেল মালিকের জরিমানা
নীলফামারীতে দুটি হোটেল মানিককে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম।
বাসি খাবার ডিপ ফ্রিজে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় ঢাকাইয়া হোটেলকে সাত হাজার এবং মদন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক তারা জরিমানার টাকা পরিশোধ করেন।
এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আমিরুল হক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু