গাইবান্ধায় ৫ ইটভাটার মালিককে জরিমানা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধ পাঁচ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস ইটভাটাকে জরিমানা করা হয়। সেই সঙ্গে ইটভাটাগুলো বন্ধে নির্দেশনা দেওয়া হয়।
গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল।
এসময় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম। এতে সহযোগিতা করেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড
- ২ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ৩ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৪ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৫ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর