ফেনীতে মাদকসহ পৌনে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনী সীমান্তে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি ভারতীয় গাঁজা, মদ, শাড়ি, শাল, থ্রি পিস, কম্বল, ঔষধ ও গরু জব্দ করা হয়। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়। জব্দকৃত মালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য থানা ও কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত আছে।
আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সংরক্ষিত বনাঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহকালে ২৬ রোহিঙ্গা আটক
- ২ কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার
- ৩ দেশের ৬৪ জেলায়ই স্পোর্টস ভিলেজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪ বঙ্গাব্দের সাল গণনায় ২৯ বছরের গরমিলের দাবি গবেষকের
- ৫ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ করা লাগছে’ বলে মন্তব্য