ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০১ জুলাই ২০১৬

কক্সবাজারের তালিকাভুক্ত অপরাধী ঈসমাইলের (২৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নতুন জেলখানার পেছনের সিকদার ঘোনা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইসমাইল দক্ষিণ রুমালিয়ারছড়া আলোগোলা পাহাড় এলাকার দিল মোহাম্মদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানিয়েছে, নিহত ইসমাঈল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ঈসমাইলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, ছিনতাই, ভূমি দখলের ডজনখানেক মামলা রয়েছে। তবে কি কারণে, কাদের গুলিতে ইসমাঈল নিহত হয়েছে- তা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ইসমাঈল কারান্তরীণ শহরের সন্ত্রাসী রকি বাহিনীর সদস্য। সে বাহিনী পক্ষ হয়ে ছিনতাইসহ নানা অপরাধ করতো ইসমাঈল।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ইসমাঈলকে কারা গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এমএস