ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

প্রকাশিত: ০৫:০৫ এএম, ০২ জুলাই ২০১৬

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ট্রাকের ধাক্কায় লেগুনার যাত্রী তিন বছরের এক শিশুসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকালে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল পৌনে ৬টার দিকে নাওজোড় এলাকায় চৌরাস্তাগামী একটি যাত্রীবাহী লেগুনাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুইযাত্রী নিহত এবং এক নারী যাত্রী আহত হন।

পরে আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এফএ/আরআইপি