শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ডেরিক জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদে পড়ে যায়।
হতাহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা