মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে আমাদের চলতে হয়: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লায় আলোচনা সভায় ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরবো কি না। যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা, কিন্তু ওই বয়সেও আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এবং মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়।
রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ভাচুর্য়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার সামনে যারা বসে আছেন তারা খেটেখাওয়া বাবার সন্তান। এখানে কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি। এখানে যারা বসেছে প্রত্যেকেই ‘ব্লাডি সিটিজেন’। যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে, যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে।”
এসময় জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক জাহাঙ্গীর আলম সরকার, জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝড়ে ঘাটে বাঁধা নৌকার দড়ি ছিঁড়ে মালিকের মৃত্যু, নিখোঁজ ১
- ২ মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে
- ৩ পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় ‘জিয়া খাল’
- ৪ কক্সবাজারে জমছে ঈদ বাজার, নিম্ন আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
- ৫ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক