শিক্ষা উপদেষ্টা
শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘দুজন গুণী ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রতিটি সম্মাননা ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকে, অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকে। গুণীজনরা সম্মান পেলে তরুণরা অনুপ্রাণিত হয়।’
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন সিদ্দিকীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষা হচ্ছে ‘আলোকচ্ছ্বটা’। শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি নিজেকে আলোকিত করার পাশাপাশি চারপাশকে আলোকিত করে। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছারের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মুঞ্জুরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
আব্দুল্লাহ আল নোমান/এইচআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ২ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৩ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ
- ৪ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি-লঞ্চ চলাচল বন্ধ
- ৫ পাটুরিয়ায় যাত্রী-টিকিট কালেক্টরদের মধ্যে হাতাহাতি, লঞ্চ চলাচল বন্ধ