চুয়াডাঙ্গায় তিন দোকানিকে লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলচারা ও বড় বাজার (নিচের বাজার) এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্র জানায়, অভিযানে শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার ও বীজসহ বিভিন্ন পণ্য তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কুলচারা এলাকার মকবুল হোসেনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে সার বিক্রি এবং প্রয়োজনীয় ভাউচার সংরক্ষণ না করায় একই আইনের ৪৫ ধারায় আনোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স সাকিব ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অবৈধ শিশু খাদ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বড় বাজার (নিচের বাজার) এলাকার নাজমুল হকের মালিকানাধীন মেসার্স আক্কাস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ২ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৩ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ
- ৪ রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেলো শিক্ষকের
- ৫ কুষ্টিয়ায় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন