ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন খেলাফত মজলিসে

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:২৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরের সালথায় ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদান করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়ার মাঠে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে ফরিদপুর-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তারা।

যোগদানকারী নেতাদের মধ্যে কয়েকজন হলেন, সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন ও সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের।

ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন খেলাফত মজলিসে

সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন খেলাফত মজলিসে যোগদান করে বলেন, আমাদের সঙ্গে প্রায় শতাধিক নেতাকর্মী ইসলামী যুব আন্দোলন থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদান করেছেন। নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে কাজ করবেন।

ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এমএন/এএসএম