তারেক রহমানকে দেখতে ধানের শীষ গায়ে জড়িয়ে সমাবেশ মাঠে সেলিম
প্রথমবারের মতো ফরিদপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন এবং জনসভা ঘিরে জনতার ঢল নেমেছে ফরিদপুরে। পুরো জেলাজুড়ে চারিদিকে শুধু লোকে লোকারণ্য। সকাল থেকে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান।
কেউ দলের পতাকা হাতে, কেউ পতাকা সংবলিত টুপি পরে, আবার কেউ কেউ গায়ে ধানের শীষ জড়িয়ে সমাবেশস্থলে এসেছেন। এর মধ্যে সেলিম মন্ডল একজন। পুরো শরীর জুড়ে ১০ কেজি ধানের শীষ জড়িয়ে শরীয়তপুর থেকে এসেছেন সেলিম।
সেলিম মন্ডল বলেন, শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে আজ ভোরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে এসেছেন তিনি। তারেক রহমানকে সভামঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে এবং তার কথা শুনতেই কাকডাকা ভোরে তিনি মাঠে ঢুকেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন। ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কাণ্ডারী তারেক রহমানকে দেখার সুযোগ চান তিনি।
এন কে বি নয়ন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরার চার আসনে প্রচারণা তুঙ্গে, উন্নয়নে নানা অঙ্গীকার প্রার্থীদের
- ২ বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো
- ৩ লালমনিরহাটে জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ তিস্তা ব্যারেজ মাঠ
- ৪ দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত
- ৫ বিএনপি প্রার্থীর সভায় প্রকাশ্যে এলেন বিপুল সংখ্যক আ’লীগ নেতাকর্মী