ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে তালা, প্রচারণায় বাঁধা

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এমএএইচ সেলিম, মাহবুবুর রহমান টুটুলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএএইচ সেলিম বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় কিছু সন্ত্রাসী বাহিনী বাঁধা দিচ্ছে, নির্বাচনী অফিসে আগুন লাগিয়েছে। প্রচারণার মাইক ভাংচুর করেছে, যাত্রাপুর নির্বাচনী অফিসে তালা লাগিয়েছে। এ বিষয়ে পুলিশ ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ফরাজী/এএইচ/এমএস