ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এস এম ফরহাদ

ভুল করেও আর কোনো ফ্যাসিবাদকে দেশে আসতে দেবো না

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ বলেছেন, আমরা ভুল করেও আর কোনো ফ্যাসিবাদকে এই দেশে আসতে দেবো না। ভুল করেও এই অঞ্চলকে আর কখনো মাদকের হাত বাড়াতে দেবো না। আমাদের এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানকে আর ধ্বংস হতে দেবো না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

এস এম ফরহাদ বলেছেন, এবারের নির্বাচন ১৮ সালের নির্বাচন নয়। যা মন চায় তা করতে পারবে, এ সুযোগ এই নির্বাচনে পাবেন না। এ নির্বাচন ৮ সালে নির্বাচন না, এ নির্বাচন ২৬ সালের নির্বাচন। ২৬ সালের আগে ২৪ এ আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র এই দেশটা মুক্ত করার জন্য, স্বাধীন হওয়ার জন্য। এই দেশে নতুন করে বাঁচবার জন্য। হাজার হাজার মানুষ আহত, পঙ্গুত্ব এখনো হাসপাতালে রয়ে গেছে। তাদের একটা কমিটমেন্ট আছে। এবারের নির্বাচন আয়নাঘর যেন আর কখনো না ফিরে, সেই নির্বাচন।

এ সময় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী ও দলের নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শ্রমিক কল্যানফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক উপজেলা জামায়াতের আমির মো. সাহাব উদ্দিন, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাওঃ মো. শাহজালাল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মো. হাসান মজুমদার ও কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ে নেতাদের উপস্থিতি ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস