নারায়ণগঞ্জ -১
বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের ওয়াসিম
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী ওয়াসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার বিএনপির প্রার্থীর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া দেন তিনি। সময় বিএনপি নেতৃবৃন্দ তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।
সংবাদ সম্মেলনে ওয়াসিম উদ্দিন জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক রূপগঞ্জ আসনে গণঅধিকার থেকে ট্রাক প্রতীকে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার তার কোনো এখতিয়ার নেই। তাই তিনি দলীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনে প্রার্থিতা থেকে সরে নারায়ণগঞ্জ- ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সমর্থন দিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন। সেই মুহূর্তে আমার ভাই ওয়াসিম উদ্দিন বিএনপিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তার এই ক্ষুদ্র প্রয়াস নতুন বাংলাদেশ গঠনে আরও একজন নতুন যোদ্ধা যুক্ত হল। আমরা ওয়াসিম উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, উপজেলা বিএনপি নেতা আশরাফুল হক রিপন, সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, সালাহউদ্দিন দেওয়ান প্রমুখ।
নাজমুল হুদা/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি কর্মীর জরিমানা
- ২ মাদকের আসামি ছিনিয়ে নিতে ডিবির গাড়িতে হামলা, গ্রেফতার ৪
- ৩ নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু
- ৪ এবার কোনো ভোট ইঞ্জিনিয়ার-ভোট চোরদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
- ৫ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইসিতে জমিয়ত নেতার অভিযোগ