ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারী সমাজকে পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না: মঞ্জু

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, যতই বড় বড় কথা আমরা বলি না কেন, সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া। কোনোভাবেই সম্ভব নয় দেশকে পুনঃগঠন করা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ‌‘দেশের মানুষ গত ১৬ বছর ধরে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কীভাবে তাকে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে।’

তিনি বলেন, বিএনপি কাজ করে শুধুমাত্র জনগণের জন্য, দেশকে পুনঃগঠনের জন্য। এসময় তিনি শিল্পনগরী খুলনাকে আবার শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন আবু সাঈদ শেখ, শামীম খান, আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম মাসুম, ওহেদুজ্জামান খসরু, আলমগীর ব্যাপারী, ইলিয়াস হোসেন প্রমুখ।

আরিফুর রহমান/এসআর/জেআইএম