শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে র্যালি
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) সারাদেশে র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
বাগেরহাট
দুপুরে দশানি ট্রাফিক মোড় থেকে একটি র্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে রেলরোড এলাকায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তা শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ এনামুল কবির, ডাকসু কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু, ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারি আলী আকবর, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঝিনাইদহ
সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের হয়। শহর শাখা ছাত্রশিবির আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
শহর শাখা শিবিরের অর্থ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, সদর শাখা জামায়াতের আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শিবির সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি শেখ আল আমিন প্রমুখ।
কিশোরগঞ্জ
সকাল সাড়ে ১০টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহিদী মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার রানী, আবু নাসের মু নঈম শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা শাখার নেতারা।
খাগড়াছড়ি
সকাল সাড়ে ১০টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। জেলা সভাপতি মো. আব্দুর সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানসহ অন্যরা।
এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ