ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া-১

আচরণবিধি ভঙ্গ করায় জামায়াত-বিএনপি প্রার্থীর জরিমানা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি প্রার্থী এম এ হান্নান ও জামায়াত প্রার্থী আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রার্থী

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার জানান, বিএনপি ও জামায়াতের প্রার্থী নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গ করে তোরণ নির্মাণ করে। যা নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘণ। এছাড়া ৭ এর ম ধারা ভঙ্গ করে জামায়াত প্রার্থী রঙিন ব্যানার এবং বিএনপি প্রার্থী রঙিন ফেস্টুন ব্যবহার করেন। জামায়াতের প্রার্থী তার প্রতীক নির্দিষ্ট সাইজের বাইরে তৈরি করে প্রদর্শন করে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৩০ হাজার এবং বিএনপি প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এএসএম