ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
নেত্রকোনায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন এটিএম মাছুম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম বলেছেন, কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ইনসাফের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ আলী উছমান শিশু পার্কে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শেষে তিনি নেত্রকোনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আল হেলালকে পরিচয় করিয়ে দেন।
এসময় এটিএম মাছুম বলেন, ‘এই দেশে আর দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি চলবে না। বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের, দেশের মানুষের হক। এই অর্থ উদ্ধারে আমরা রাষ্ট্রীয়ভাবে লড়াই শুরু করবো। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু আজকের বাংলাদেশে ন্যায় নেই, চলছে শুধু বেইনসাফ। গরিব মানুষ আদালতে গিয়ে বিচার পায় না, নিপীড়িত মানুষ তার অধিকার ফিরে পায় না। নির্যাতিত মা-বোনেরা বছরের পর বছর ঘুরেও বিচার পায় না। এই বেইনসাফের রাজনীতি আমরা আর চলতে দেবো না।’
নারীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যেখানে একজন নারী ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি জামায়াতে ইসলামীর রাষ্ট্রদর্শনের অংশ।’
‘চলো একসাথে বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. আল হেলাল তালুকদারের সমর্থনে এই নির্বাচনি জনসভার আয়োজন করা হয়।
এইচ এম কামাল/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ২ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৩ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৪ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৫ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা