ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১২ ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এদেশে দুর্নীতিবাজদের আর ঠাঁই হবে না। দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো। ভোটে ১১ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করে দুর্নীতিবাজদের বিতাড়িত করতে হবে। দীর্ঘ ১৭ বছর যাদের কোনো লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দেশের বাইরে ছিল আমরা তাদের হাতে বাংলাদেশকে তুলে দেবো না।

তিনি বলেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে প্রত্যেক পাড়া-মহল্লার বাড়ি বাড়ি যেতে হবে। সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি ও দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার।

এনসিপি নেতা বলেন, আগামী একশ বছর বাংলাদেশে প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধায় চাকরি পাবে কি না সেটা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোট।

এম এ মালেক/এনএইচআর/জেআইএম