ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

জেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রহমতের বিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আজিজুল হকের ছেলে নুরুল আমিন (৩২), রহমতের বিল গ্রামের আহমেদের ছেলে জানে আলম (৩৫) ও কক্সবাজার সদর পৌরসভার শফিক আহমদের ছেলে সোহেল রানা (২৬)।

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩

অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তল ম্যাগাজিন, দুটি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএন