ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ভোট দিতে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৯:১৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ৭টার আগে থেকেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

জেলা নির্বাচন কার্যলয়ের তথ্যমতে, জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসন স্থগিত থাকায় শেরপুর-১ ও শেরপুর-২ দুটি সংসদীয় আসলে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আর মোট ভোটার ৪লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪ টি, গুরুত্বপূর্ণ ৪০টি আর সাধারণ ভোটকেন্দ্র ৮১টি।

নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে পৌরসভা ২টি ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫টি, গুরুত্বপূর্ণ ৫৯টি আর সাধারণ ভোটকেন্দ্র ৪০টি। আর মাঠে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম বলেন, উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্টাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। জেলায় প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।

মো. নাঈম ইসলাম/এসএএইচ/এএসএম