ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ-৩

আড়াই ঘণ্টায় এক কেন্দ্রে ভোট পড়েছে ৮ শতাংশ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১১:১৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সোনারগাঁ উপজেলার একটি সরকারি স্কুলের একটি ভোট কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২৮৯৫ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত দামোরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রটিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোটকেন্দ্রে নারী-পুরুষ উভয়ে ভোট প্রদানের লক্ষ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। অপরদিকে কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

ভোটারদের ভাষ্যমতে, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দামোরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সাখাওয়াত হোসেন বলেন, আমাদের এখানে ৫টি বুথে এখন পর্যন্ত ২৩১টি পড়েছে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং নারী ভোটারের উপস্থিতি বেশি। দিনের আলো বাড়ার সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, আমরা পরিদর্শন করছি। সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।

আকাশ/এনএইচআর/এএসএম