ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জীবনে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত এনসিপি নেত্রী মাহমুদা মিতু

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১১:৩৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের একটি কেন্দ্র ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতু। এসময় জীবনের প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালিয়ার বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।

মাহমুদা আলম মিতু বলেন, জীবনের প্রথম ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, ১১ দলীয় জোট সরকার গঠন করবে এবং ঝালকাঠি-১ আসনে ডা. ফায়জুল হক বিজয়ী হবেন।

এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, ঝালকাঠি-১ আসনে মোট ৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কাঁঠালিয়া উপজেলায় ৪০টি এবং রাজাপুর উপজেলায় ৫০টি কেন্দ্র রয়েছে।

মো. আমিন হোসেন/কেএইচকে/এএসএম