ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোট কেন্দ্রের পাশের একটি দোকানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে মধুখালী উপজেলার ডুমাইন বাজারে ভোট কেন্দ্রের পাশে মাংসের দোকান থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জাগো নিউজকে বলেন, এটি বোমা নয়। তবে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, এটি মারাত্মক কিছু নয়। ব্যাটারি ও তার প্যাচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে জনমনে আতঙ্ক ছড়াতে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

এন কে বি নয়ন/এনএইচআর/এএসএম