ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে জামায়াতে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:৪১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-১ আসনের মধুখালীতে জামায়াতে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দীঘলিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে প্রাথমিকভাবে ভুক্তভোগী ও হামলাকারীদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম