ভোলা-২ আসনে বিএনপি-জামায়াত উত্তেজনা: ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: জাগো নিউজ
ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলার বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৮২ নম্বর ভোটকেন্দ্রের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের পাশে রাস্তা সকাল থেকেই বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিএনপির নেতা-কর্মীরা জামায়াত নেতা-কর্মীদের উপর তেড়ে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিছুক্ষণ পর তাদের অন্যান্য নেতা-কর্মীরা এসে বিষয়টি সমাধান করেন।তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে কুতুবা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির মো:নুরুল করিমের অভিযোগ বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্র দখল নিতে আমাদের লোকজনকে হুমকি দিচ্ছেন। বিএনপির লোকজনই আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালান।
জুয়েল সাহা বিকাশ/এসএকেওয়াই