ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৭ শতাংশ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর ছয়টি আসনে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় গড়ে সাড়ে ৪৭ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা সিনিয়র নিবাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি পাঁচটি আসনে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ কমকর্তা আরও জানান, দুপুর ২টা পর্যন্ত নোয়াখালী-১ আসনে ৪৭ শতাংশ, নোয়াখালী-২ আসনে ৪৭ শতাংশ, নোয়াখালী-৩ আসনে ৫৩ শতাংশ, নোয়াখালী-৪ আসনে সাড়ে ৪৮ শতাংশ, নোয়াখালী-৫ আসনে ৪২ শতাংশ এবং নোয়াখালী-৬ আসনে ৪৮ শতাংশ ভোট পড়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন আসনে নিবাচনি সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএন