পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসা যুবকের দুই বছরের কারাদণ্ড
ছবি: জাগো নিউজ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় ওমর ফারুক (১৮) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে ওই দণ্ডাদেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল। দণ্ডপ্রাপ্ত ওই যুবক পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
ভ্রাম্যমান আদালতের তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
জানা গেছে, পৌরসদরের ১০৫নং চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন ওই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এসকে রাসেল/কেএসকে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ