ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইল

দুই শতাধিক ব্যালট ছিনতাই, ধানের শীষের দুই কর্মী আটক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রে হামলা চালিয়ে দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানের শীষের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুরের সরাবাড়ী ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটকরা হলেন মান্নান ও আলমগীর।

সরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খাইরুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছিল। হঠাৎ কয়েকজন এসে কেন্দ্রে হামলা করেন। পরে তারা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সই ছাড়া দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যান। তারা ধানের শীষের লোক বলে জানা গেছে। পরে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএন