ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনা-৫

জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফা একটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ব্যগ নিয়ে ঢুকেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মো. আবু তাহের তালুকদার। আর মাছুম মোস্তফার অভিযোগ, তিনি কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় বিএনপির প্রার্থীর সমর্থকরা তাকে অবরুদ্ধ করে হেনস্থা করেন।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষের দিকে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাশিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

বিএনপির প্রার্থী আবু তাহেরের অভিযোগ, মাছুম মোস্তফা ভোটগ্রহণ শেষে কাপাশিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার দু’জন সমর্থকসহ একটি ব্যাগ নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকেন। কিছুক্ষণ পর তিনি বের হন। তার অভিযোগ ওই ব্যগে তিনি টাকা নিয়ে গিয়েছিলেন। পরে তিনি কেন্দ্র থেকে বের হয়ে বাইরে এলে স্থানীয় লোকজন ব্যগে কী ছিল তা জানতে চাইলে ওই দুই ব্যক্তি দৌড়ে সটকে পড়েন। আর মাছুম মোস্তফা কোনো সদুত্ত দিতে না পেরে দ্রত গাড়িতে উঠে চলে যান।

আবু তাহের বলেন, জামায়াতের প্রার্থী ব্যাগে টাকা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটের কাজে নিয়োজিত থাকা লোকজনদের প্রভাবিত করেছেন। এ ব্যাপারে আমি
সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।

তবে মাছুম মোস্তফার অভিযোগ, ভোটগ্রহণ শেষের দিকে তিনি কেন্দ্রটি পরিদর্শন শেষে বের হন। এ সময় ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর ইদ্রিসের নেতৃত্বে বিএনপির প্রার্থীর বেশ কিছু লোকজন তাকে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন।

পরে তিনি গাড়িতে উঠে যেতে চাইলে গাড়িতে ইটপাটকেল ছুঁড়া হয়। মাছুম মোস্তফা বলেন, আমি কেন্দ্র থেকে বের হয়ে বাইরে এলে তারা মব সৃষ্টি করার লক্ষ্যে ঘিরে রেখে। তারা বলেন-আমি নাকি ব্যগে করে টাকা নিয়ে কেন্দ্রে গিয়েছিলাম। মূলত এসব মিথ্যা অভিযোগ তুলে আমাকে হেনস্থা করা হয় ও গাড়ি ভাংচুরের চেষ্টা করা হয়। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিবো।

এইচ এম কামাল/এমএসএম